বাবলা সরকার খুনের ঘটনা পর প্রশাসনিক পক্ষ থেকে করা নিরাপত্তা মালদা জেলা জুরে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—–বাবলা সরকার খুনের ঘটনা পর প্রশাসনিক পক্ষ থেকে করা নিরাপত্তা মালদা জেলা জুরে।মালদহে তৃণমূল নেতা বাবলা সরকার খুনের পর থেকে একের পর এক তৃণমূল নেতা উপর দুষ্কৃতীদের হামলার চেষ্টা।এই ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হলো নিরাপত্তা।এমনই ছবি ধরা পরল মালদাহের মোথাবাড়ি বিধানসভা কথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হল।এদিন দেখা গিয়েছে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। চারজন অস্ত্রধারী পুলিশ কর্মী-সহ একজন অ্যসিস্টেন্ট সাব ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে । নতুন বছরের শুরুতেই দেখা গিয়েছে মালদায় তৃণমূল নেতা-নেত্রী, বিধায়কদের ওপর একের পর এক হামলা এবং খুনের ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজনৈতিক মহল।

কখনও কাউন্সিলরকে গুলি করে কখনো আবার গাড়ি নিয়ে ধাওয়া করতে তেমনি ঘটনা ঘটেছে মালদায়। আবার কখনও বিধায়কের গাড়ি ধাওয়া করেও হামলা চালানোর অভিযোগে উঠেছে মালদাতে। শুধু তাই নয়, তৃণমূল কর্মীকে খুন করার পাশাপাশি প্রকাশেই গুলি ছুঁড়ে খেলা উদ্বোধন থেকে শুরু করে নানান ধরনের অপরাধমূলক ঘটনাতেও রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা জেলা জুড়ে। সেইসব পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই এবারে মোথাবাড়ি কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশাসন তরফে।

এ প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘রাজ্য প্রশাসন যেটা ভাল মনে করেছে সেটাই করেছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণানায় সাধারণ মানুষের পাশে থেকে সারাজীবন কাজ করে যাব। দলের একজন সৈনিক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই সংগঠন মজবুতে করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আর করে যাবো। সামনের বিধানসভার ভোটকে লক্ষ্য রেখেই বুথস্তরে দলীয় সংগঠন চাঙা করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।বুথ কর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *