পূর্ব মেদিনীপুরে চাকরিহারা বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের ডি আই অফিস ঘেরাও সহ টায়ার জ্বালিয়ে দফায় দফায় পথ অবরোধ,বিক্ষোভ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পূর্ব মেদিনীপুরের তমলুক ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায় তারা। যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে,সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়, তাঁর মধ্যে যোগ্য ও অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে,, যোগ্য অযোগ্য সবমিলিয়েই ২৬ হাজার চাকরি বাতিল হওয়ায়,দিশেহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও তাতে অসঙ্গতি থাকায়,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা মানতে পারছে না আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তাই আজ অর্থাৎ বুধবার অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের তমলুকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। ডিআই অফিসার ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। ডিআই অফিসার পলাশ রায়ের সাথে তর্কাতর্কি হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, পরে ডিআই অফিস থেকে পায়ে হেঁটে তমলুকের মানিকতলা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে চাকরি হারারা। সেখান থেকে মিছিল করে দীর্ঘ কিলোমিটার পায়ে হেঁটে নিমতৌড়ি জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে চাকরিহারা বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা। এমনকি তাঁদের এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *