
নিজস্ব সংবাদদাতা, মালদা— চা এ পে চর্চা সারলেন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ে।
শুক্রবার সকাল আনুমানিক ৮টা নাগাদ পুরাতন মালদার বুলবুলি মোড়ে চা এ পে চর্চায় এলেন রাজ্যের বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ,এদিন প্রথমে দলীয় নেতা কর্মীরা দীলিপ ঘোষকে সংবর্ধনা জানান ,দীলিপ ঘোষ ছাড়াও চাইপে চর্চায় উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও নগর মণ্ডলের নেতা নেত্রীরা। পরবর্তীতে চায়ের চর্চার মধ্যে দিয়ে আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে । এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার কে তীব্র তুলোধোনা করে। চাকরি হারাদের নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগ্রে দেন তিনি।তিনি বলেন ব্রাত্য বসুর সঙ্গে চাকরি হারাদের বৈঠকের কোনও গুরুত্ব নেই। এখন যা করবে আদালত। দিল্লিতে গিয়ে আন্দোলন করেও কোনও লাভ হবে না। কারণ এটা দিল্লি সরকারের কোনও ব্যাপার নয়। যোগ্য অযোগ্যদের তালিকা কেন রাজ্য প্রকাশ করছে না প্রশ্ন দিলীপের। শিক্ষামন্ত্রী এতদিন কি করছিলেন?












Leave a Reply