মেদিনীপুর-খড়গপুরের সংযোগস্থলে অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌরঙ্গীর মোড় অবরোধ করে প্রতিবাদ-আন্দোলন শুরু করলেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর-খড়গপুরের সংযোগস্থলে অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌরঙ্গীর মোড় অবরোধ করে প্রতিবাদ-আন্দোলন শুরু করলেন চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। প্রায় আধঘন্টা ধরে চলছে অবরোধ। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে যোগ্য শিক্ষকদের ধস্তাধস্তি। জাতীয় সংগীত গেয়ে, থালা বাজিয়ে, রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন। আন্দোলনে অন্তসত্ত্বা শিক্ষিকারাও। তাঁদের একটাই দাবি,অবিলম্বে ২৩ লক্ষ MMR ওয়েবসাইটে পাবলিসড করতে হবে। রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশন প্রকাশ্যে আনতে হবে। সেইসঙ্গে শুধুমাত্র যোগ্য বা আনটেন্টেড শিক্ষকদেরই চাকরি ফেরানোর দাবি জানাতে হবে রাজ্য সরকারকে। যোগ্য বা আনটেন্টেড শিক্ষকদের স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে। এই দিন দীর্ঘক্ষন অবরোধ থাকার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়ার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *