চন্দ্রকোনারোডে ডাবচা নবকোলা হাই স্কুলের তিনজন কৃতি ছাত্রকে সম্বর্ধনা ব্লক প্রশাসনের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ডাবচা নবকোলা হাই স্কুলের তিনজন কৃতির ছাত্রকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি প্রধান শিক্ষককে ধন্যবাদ জানানো হয় ব্লক প্রশাসনের তরফ থেকে,মঙ্গলবার BDO অফিসে সৌনাভো জাসু,যার প্রাপ্ত নম্বর ৪৮৪,বিশাল সাহা, যার প্রাপ্ত নম্বর ৪৮৩ এবং সৃজনশীল খামরুই,যার প্রাপ্ত নম্বর ৪৭১,এই তিনজন কৃতি ছাত্রকে সম্বর্ধনা জানানো হয় ব্লক প্রশাসনের তরফ থেকে, পাশাপাশি প্রধান শিক্ষক সন্দীপ মুখার্জীকে ধন্যবাদ জানানো হয় ব্লক প্রশাসনের তরফ থেকে,এই দিন উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য,পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,সহ-সভাপতি সিরাজুল পাঠান,শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এই দিন সম্বর্ধনা জানানোর পাশাপাশি আগামী দিনে ওই কৃতি ছাত্রদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *