
খড়গপুর, নিজস্ব সংবাদদাতা:- পহেলগাওয়ে মহিলাদের সাহসের অভাব ছিল । হরিয়ানার বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরার মন্তব্যে
বিতর্ক :
প্রধানমন্ত্রী বলেছেন সংযত হয়ে বক্তব্য রাখতে । এব্যাপারে দেশের হয়ে সবাই একসাথে কাজ করছি । সেদিকে নজর রাখা উচিত ।
পাঁশকুড়ায় সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে অভিযোগ দায়ের :
পশ্চিমবঙ্গে আইনশৃংখলার অবস্থা যে জায়গায় পৌঁছেছে দেখা যাচ্ছে সিভিক ও পুলিশ আইন নিজের হাতে তুলে নিচ্ছে । এটাই চিন্তার বিষয় । তার মানে এর উপর কোন কন্ট্রোল নেই ।
ফের কলকাতায় উদ্ধার অস্ত্র :
পশ্চিমবাংলায় চাল ডাল এর মত খোলা জায়গায় হাতিয়ারও বিক্রি হচ্ছে । ফলে যেখানে সেখানে বন্দুকের আওয়াজ। গুলি চলছে সব জায়গায় । আরো পরিস্থিতি খারাপ হচ্ছে। দুষ্কৃতীকারীরা ঘুরে বেড়াচ্ছে। না পুলিশ না প্রশাসন সরকার মুখ্যমন্ত্রী কারও কোন হেলদোল নেই। সারা ভারতবর্ষের মাফিয়া গুন্ডা, তাদের পশ্চিমবাংলায় আড্ডা বেড়েছে । এখান থেকে অন্য রাজ্যে গিয়ে গোলমাল করে চলে আসছে। সরকারের যে বিফলতা তার একটা প্রমাণ হচ্ছে এ ধরনের ঘটনা ।
মঙ্গলে রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক :
ঠিকই আছে, কে কি বৈঠক করবে সেটা তার ব্যাপার ।
এনজিওর নাম করে কিছু সংস্থা ভোটারদের তথ্য সংগ্রহ করছে এই অভিযোগ তুলে নেতাকর্মীদের সতর্ক করল তৃণমূল ।
তৃণমূল এই কাজটা বেশি করে প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসার জায়গায় নিয়ে গেছে। অন্য পার্টির নয় টিএমসির নেতা এমএলএ, এমপিদের তার তথ্য সংগ্রহ করছে, তাদেরই নিযুক্ত টিম । কোন নেতা কার সাথে যোগাযোগ রাখছে , কে নেতা কোথা থেকে কি পাচ্ছে এসব । এর ফলে সমাজে একটা অবিশ্বাসে পরিণত হয়ে যাচ্ছে । বহু সংস্থা বহু লোক সার্ভের নাম করে ঘুরে বেড়াচ্ছে। কতটা ঠিক কতটা ঠিকঠাক, এই যে তথ্য কি কাজে লাগছে, এগুলো সাইবার ডিপার্টমেন্ট এর নজর রাখা উচিত । এগুলো নিয়ে কে রাজনীতি করছে? কে ব্যবসা করছে সাধারণ মানুষ বুঝতে পারছে না । এর মধ্যে সাইবার ক্রাইমও খুব বেড়ে যাচ্ছে সাইবার ডিপার্টমেন্টের নজর রাখা উচিত। সরকারের নজর রাখা উচিত ।
ফের বিস্ফোরক হুমায়ুন এবার ভরতপুরের তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই একাংশ । হুমায়ুনের অভিযোগ বড় বড় পদ নিয়ে বসে থাকা মুর্শিদাবাদের নেতারা দিনে তৃণমূল করেন আর রাতে শুভেন্দুর বাড়িতে ভেট পাঠান শাসক নেতার এই মন্তব্যের জোর রাজ্য রাজনীতিতে ।
সেটা তাদের নিজেদের ব্যাপার পার্টির এখানে আমার কিছু বলার নেই ।
নীতি আগের বৈঠকেই যাননি, দিল্লিতে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিও মাঝপথে বেরিয়ে গেলেন নিতিশ কুমার :
বৈঠকে গেছেন কে গেছে? না গেছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো যাননি। উনি তো গেছেন কমপক্ষে । যে বিষয়ে আলোচনা সেই বিষয়ে যোগ্য লোক থাকা দরকার ওখানে ।












Leave a Reply