নবনিযুক্ত ব্লক সভাপতি সফিকুল ইসলামের নেতৃত্বে সামশেরগঞ্জে সেজে উঠছে কংগ্রেসের মহিলা কমিটি ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে সামশেরগঞ্জ ব্লক মহিলা সভানেত্রী গোলজান খাতুনের প্রচেষ্টায় শমসেরগঞ্জ ব্লকে মহিলা অঞ্চল সভানেত্রীদের দায়িত্বভার প্রদান। শুক্রবার বিকেলে সামশেরগঞ্জ ব্লক পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে কাঞ্চনতলা অঞ্চল মহিলা সভানেত্রীর হাতে এপইন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো। এসময় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লকের নবনিযুক্ত জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি শফিকুল ইসলাম, মহিলা সভানেত্রী গোলজান খাতুন, কংগ্রেস নেতা শামসুল ওরফে টিপু, কংগ্রেস নেতা মোস্তাফিজুর রহমান, নাসিম আখতার সহ একাধিক নেতা নেতৃত্বরা। শমসেরগঞ্জ ব্লক সভানেত্রী গোলজান খাতুন বলেন জাতীয় কংগ্রেসের মহিলা কমিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষেই নবনিযুক্ত ব্লক সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে একের পর এক অঞ্চল মহিলা সভানেত্রীদের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কটি অঞ্চলের মহিলা সভানেত্রীর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *