সালারে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিনেল এক বয়স ২৫ এর যুবক।ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বুধবার দুপুরে ঘটনাটি ঘটে কাটোয়া আজিমগঞ্জ শাখার মাধাইপুর ও সালার স্টেশনের মাঝামাঝি এলাকার। পরে সেখানে রেল পুলিস পৌঁছে যুবককে উদ্ধার করে। গুরুতর জখম যুবকের নাম সাদ্দাম শেখ। বাড়ি মুশিদাবাদ জেলার সালার থানার কান্দরা মিরকি পাড়া এলাকায় |
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই রেল লাইন দিয়ে ডাউন জঙ্গিপুর এক্সপ্রেস আসছিল। সেইসময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুবক। তাতে তাঁর হাঁটুর উপর পর্যন্ত ডান পা কাটা পড়ে। পরে তাঁকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর আশঙ্কাজনক অবস্থার কারণে মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালার রেল স্টেশন এলাকাতেই যুবকের ফলের ব্যবসা রয়েছে। কিন্তু এদিন দুপুরে তাঁকে কিছুটা হতাশ দেখাচ্ছিল। প্রতিবেশ ব্যবসায়ীরা হতাশার কারণ জানতে চাইলেও তিনি তা বলতে চাননি বলে দাবি। রেল স্টেশন সংলগ্ন এলাকার এক চা বিক্রেতা বলেন, এদিন দুপুরে আমার দোকানে মুখ ভারি করে চা খাচ্ছিল ওই যুবক। আমি ওঁকে বলি তোমার মুখ ভারি কেন? সে বলেন আমার মরা ছাড়া উপায় নেই। এর কিছুক্ষণ পরেই শুনতে পাই ওই যুবক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *