
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অল ইন্ডিয়া ব্লক শাখা কমিটির ডাকে আজ ৮ ই জুলাই ২০২৫ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাতে দাসপুর ব্লক অন্তর্গত বাসুদেবপুর ৬নং গ্রাম পঞ্চায়েতের নিকট গণডেপুটেশন দেওয়া হল । আদিবাসী অধূষিত গ্রাম গুলিতে ঢালাই রাস্তা,আবাস যোজনা প্রকল্প,শৌচাগার নির্মাণ, সোলার লাইট, ভূমিহীনদের চিহ্নিত করে খাস জমি সহ পাট্টা প্রদান, পুরানো পাট্টার রেকর্ড করা সহ আদিবাসীদের সার্বিক উন্নয়নের দাবিতে এই গণডেপুটেশন ।উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই ,অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সভাপতি মাননীয় সদানন্দ মুডা ,অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সদস্য ও দাসপুর ১ নং ও ২নং ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক মাননীয় রাজু বাঁডরা,দাসপুর ব্লক মানকি মুডা কমিটির সহ সভাপতি মাননীয় রাম পুর্তি সহ আরো ও নেতৃত্ব্ব্ববর্গ। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটি মাননীয় মনোরঞ্জন মুর্মু, দাসপুর ১ নং ও ২নং মুলুক কমিটির সভাপতি মাননীয় বাপী হাঁসদা ,মাননীয় রাহুল সিং, বাসুদেবপুর অঞ্চল কমিটির সভাপতি সুবল মুর্মু ও আরোও নেতৃত্ব ।












Leave a Reply