প্রসেনজিতের মন্তব্য ঘিরে বিতর্ক, অবশেষে মুখ খুললেন অভিনেতা নিজেই।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েক দিন ধরে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে উত্তাল বাংলা মিডিয়া ও সোশ্যাল মিডিয়া। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন তিনি—এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ঘটনার সূত্রপাত অভিনেতার একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি বলেন, “Why do you need to talk in Bengali?”—এই কথাই অনেকের কাছে আঘাতের মনে হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন বাংলা ইন্ডাস্ট্রির মুখ, যিনি বাংলা সিনেমার প্রাণপুরুষ, তিনি কিভাবে বাংলা ভাষাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন?

এই বিতর্কের মাঝে অবশেষে মুখ খুলেছেন ‘বুম্বাদা’। কী বলেছেন তিনি? কেন এমন মন্তব্য? পুরো ঘটনাকে ঘিরে তাঁর প্রতিক্রিয়া দেখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *