
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর চকতারনীতে যুব যাদব সভার জেলা সম্মেলন ও ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৭২ জন রক্তদাতা রক্তদান করেন, এই শিবিরে উপস্থিত ছিলেন যাদব সভার রাজ্য সভাপতি শ্যামাপ্রসাদ ঘোষ, বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি রানী পাল, জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, ব্লক ইউনিটের সভাপতি সৌমেন ঘোষ, সম্পাদক নতুন ঘোষ সহ স্থানীয় বিশিষ্টজনেরা।












Leave a Reply