
বালুরঘাট,নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে অসুস্থ একাধিক প্রসূতি। শুক্রবার রাতের বেলায় হঠাৎই অসুস্থ হতে থাকেন হাসপাতালে প্রসূতি মায়েরা। পরিবারের অভিযোগ, এদিন রাতে রাতে মায়েদের কোন ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরই সকলে অসুস্থ হয়ে পরে। বিষয়টি জানতে পেরেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। তবে ঠিক কি ঘটনা ঘটেছে তা নিয়ে ধন্দে রোগীর আত্মীয় পরিজনরা।












Leave a Reply