বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে মদের আসর বিজেপি নেতার,ভাইরাল ছবি নিয়ে শোরগোল দলের অন্দরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মদের আসরে নেতার বার্তা ঘাটাল মাস্টার প্ল্যান করছি আমরা! দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেনি, মাস্টার প্ল্যান হচ্ছে , বন্যায় কোমর সমান জলে বসে মদের আসর বসিয়ে এমনই বার্তা বিজেপির পঞ্চায়েত সদস্যের, এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়,
জলে বসে মদের আসর বসিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দীপুর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক।
মদের আসর থেকে পঞ্চায়েত সদস্যের বার্তা মাস্টার প্ল্যান করছি আমরা, দেব মাস্টারপ্ল্যান করবে বলে কথা দিয়ে কথা রাখেনি। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে । ভারতবর্ষে মোদি জিন্দাবাদ। এই ভিডিও প্রকাশ হতেই শুরু রাজনৈতিক তরজা, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, বিজেপি তীব্র আক্রমণ ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলিপ মাঝির। ঘটনায় সাফাই দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যোদিও এই বিষয়ে মদের আসর বসানো বিজেপি নেতার কোন প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *