ফালাকাটায় পুলিশের হানায় উদ্ধার ৩৮ হাজারের বেশি নেশার ট্যাবলেট, গ্রেপ্তার ৩।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচুর নেশার ট্যাবলেট উদ্ধার হলো ফালাকাটায়। ফালাকাটা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ ট্যাবলেট সহ তিন জনকে গ্রেপ্তার করে। বীরপাড়া, লংকাপাড়া সহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ট্যাবলেট গুলি নেশাখোরদের পৌঁছে দিত ধৃতরা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ফালাকাটা থানায় বসে এস, ডি, পি, ও প্রশান্ত দেবনাথ জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ফালাকাটা ট্রাফিক মোড় থেকে ৩৮ হাজার ৪০০ ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে একটি বিলাস বহুল গাড়ি ও একটি মোটর বাইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *