সমবায় নির্বাচন ঘিরে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা পাথরঘাটায়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বংশীহারী পাথরঘাটা এলাকায়। আহতদের চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট,কুশমন্ডি সহ বিভিন্ন এলাকার সঙ্গে রবিবার বংশীহারী ব্লকের পাথরঘাটা কন্ঠি কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে নির্বাচন হচ্ছে। নিয়ম মেনে রবিবার সকাল থেকে পাথরঘাটার বহু সেহারিতে সমবায়ের ভোট গ্রহন পর্ব শুরু হয়। একটু বেলা বাড়তে উত্তেজনা বাড়তে থাকে। ভোট প্রক্রিয়া শুরু হবার কিছুক্ষণের মধ্যেই বিজেপি প্রার্থীদের এবং সদস্যদের এলাকায় যেতে বাঁধা দেয় তৃণমূল কংগ্রেস। এনিয়ে দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকে। তার মাঝে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ রায়কে তৃণমূলিরা মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। খরব পেয়ে কর্মীদের দেখতে হাসপাতালে ছুঁটে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরি,বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বিজেপির অভিযোগ পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *