
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বুধবার চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে শহরের সমস্ত মাংস বিক্রেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়, মূলত এই বৈঠকে ব্যবসায়ী সমিতির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোন মাংস ব্যবসায়ী যাতে ভেজাল মাংস এবং বাসি মাংস বিক্রি না করে, পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় কোন ব্যবসায়ী যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হবে এবং তার মাংস বিক্রির ক্ষেত্রে নানান বাধার সৃষ্টি করবে ব্যবসায়ী সমিতি, জানা গিয়েছে এই দিন শহরের প্রায় কুড়ি জনেরও বেশি মাংস ব্যবসায়ী উপস্থিত ছিলেন এই বৈঠকে, পাশাপাশি জানা গিয়েছে আগামী দিনে এলাকায় মাইকিং করা হবে,এই দিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়,ব্যবসায়ী সমিতির তরফে উপস্থিত ছিলেন সভাপতি সন্দীপ চৌধুরী,সম্পাদক দেবাশীষ মূল,তাপস সাহা, গোরাচাঁদ দে,অসীম মন্ডল সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।












Leave a Reply