
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক জুড়ে মহাসমারোহে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস। এ উপলক্ষে আয়োজিত বিশাল জুলুসকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র কুশমন্ডি।
বৃহৎ এই রেলি শুরু হয় কুশমন্ডির আমিনপুর বটতলা থেকে। এরপর তা অতিক্রম করে বড়গছি, চৌরঙ্গী, পেত্নীদিঘী, জামাড়, পাঠানপাড়া, বংশিহারি ও বুনিয়াদপুর হয়ে পুনরায় আমিনপুর বটতলায় সমবেত হয়। হাজারো মানুষের ঢল, ধর্মীয় স্লোগান ও পতাকা হাতে অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে পথঘাট।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলুস কমিটির সম্পাদক হাজি মোকসেদ আলি, জাকির হোসেন, তফিজার রহমান, ইউসুফ আলি, জাকিরুল ইসলাম, মাজিদার রহমান প্রমুখ।












Leave a Reply