চিঙ্গিসপুরে ৪৮০ বোতল ফেনসিডিলসহ আটক, নিরপরাধ ফাঁসানোর অভিযোগ গ্রামবাসীর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুরে বিএসএফ বুধবার রাতে ৪৮০ বোতল ফেনসিডিলসহ শিবেন পাহান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে বৃহস্পতিবার এলাকাবাসীরা অভিযোগ তোলেন, উদ্ধার হওয়া মাদক শিবেন পাহানের নয়, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এদিন তাঁরা দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা জানান, নিরপরাধ এক ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে এবং এর বিরুদ্ধে যথাযথ তদন্ত দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *