
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা;- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ তম প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে ৮ দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার, এদিন চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই দিন ফুটবলে পা দিয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা করলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,সহ-সভাপতি সিরাজুল পাঠান, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো,বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ,৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল,প্রধান শিক্ষক বিশ্বজিৎ মাল, প্রবীণ শিক্ষক বিমল চন্দ্র রায় সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন শালবনী হাইস্কুল এবং ভাঙ্গাবাঁধ হাইস্কুলের মধ্যে চূড়ান্ত ফাইনাল খেলায় জয়ী হয় ভাঙ্গা বাধ হাইস্কুল,এবং সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ভাঙ্গাবাঁধ হাইস্কুলের পূজা মাহাতো, সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয় শালবনী হাইস্কুলের মৌমিতা মান্ডি, এই দিন বিজয়ী ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক।












Leave a Reply