
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের ঐতিহ্যবাহী নবশ্রী সংঘের পঁচাত্তরতম বর্ষের দুর্গাপুজোতে বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছর জেলার বাদামাইলের হরিপুরের শ্রী রাধামাধব মৃৎ শিল্পালয়ের মৃৎশিল্পী অমিত মালী ও উদয় মালীর মাটির আটবাংলা সাজের প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তি কলোনীর কল্পনা ডেকোরেটরের প্যান্ডেল ফুটে উঠবে। আলোকসজ্জায় বাদামাইলের মহন্ত ইলেকট্রিক্যাল এবং শব্দ পরিবেশনে চকভৃগুর অর্ক সাউন্ড। প্রতিবছরই বালুরঘাট শহরের নবশ্রী সংঘের দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এবছর এই ক্লাবের দুর্গাপুজোর পঁচাত্তরতম বর্ষ বা প্ল্যাটিনাম জয়ন্তীর প্রস্তুতি পর্ব চলছে জোড় কদমে, রথযাত্রার দিন প্রতিমার কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়। এই বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক সুদীপ কুন্ডুর কাছ থেকে –
বাইট :- ক্লাব সম্পাদক সুদীপ কুন্ডু












Leave a Reply