রঘুনাথগঞ্জ শহর সিসি ক্যামেরার নজরদারিতে, নারী সুরক্ষায় বিশেষ জোর।

রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- পুজোর আগে শহরের নিরাপত্তা আরও কড়াকড়ি করতে রঘুনাথগঞ্জ শহরে বসানো হচ্ছে ১০০-রও বেশি সিসি ক্যামেরা। বিশেষত নারী সুরক্ষা এবং জননিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কোনো ধরনের ইভ-টিজিং বা অপরাধ ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানার চত্বরে রক্তদান শিবির ও নবগঠিত কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার অমীত কুমার সাউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *