
দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনা দাসপুর ২ নম্বর ব্লকের সুলতান নগর গোপিগঞ্জ রাজ্য সড়কের হরিতলায়,
এক স্কুলছাত্রীকে নিয়ে বুলেট গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাবার পথে হরিতলা বাসস্ট্যান্ডের কিছুটা এগিয়ে এক মহিলা রাস্তা পারাপারের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই গুরুতর যখম অবস্থায় লুটিয়ে পড়েন বছর ৪৫ এর কল্পনা প্রধান। পরিবার সূত্রে জানা যায় কাপড় কাচার সার্ফ কিনতে গিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে বাইক আরোহীর ধাক্কায় মৃত্যু হয়। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।
মৃত কল্পনা প্রথনের বাড়ি চাইপাট হরি তলা গ্রামে, ওনার এক ছেলে এক মেয়ে স্বামী পেশায় একজন কৃষক।
পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












Leave a Reply