আগমনী সুরে মাতলো জটেশ্বর, দুর্গোৎসবকে স্বাগত জানালো স্কুল পড়ুয়ারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। বাকি মাত্র হাতো গোনা কটা দিন। দিকে দিকে চলছে পুজোর প্রস্তুতি। আসন্ন উৎসবের এই আবহে আগমনী সুরে মাতলো জটেশ্বর বি এফ পি বিদ্যালয়। বুধবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর বি এফ পি বিদ্যালয়ের উদ্যোগে জটেশ্বর মারুতি স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল আগমনী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ওই বিদ্যালয়ের পড়ুয়ারাই উৎসাহের সঙ্গে যোগ দিল নৃত্য, নাটক সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এদিন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আহ্বান জানানো হয় মা দুর্গাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *