ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত গোবিন্দ দাস, অস্ত্রোপচারে প্রয়োজন ৭ লক্ষ টাকা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রায় মাস খানেক আগে শুরু হয় স্বাস কষ্ট, অসহ্য বুকে ব্যথা। এদিকে চিকিৎসা করে তেমন সাড়া মিলছিল না। তাই ঋণ ধার করে চিকিৎসার জন্য গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। সেখানে অভিজ্ঞ ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে নানাবিধ পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসের একটা অংশে পচন লক্ষ্য করা যায়। ওই পচন অংশের অস্ত্রোপচার করাতে হবে নাহলে সেই পচন থেকে ক্যান্সারের সূচনা হবে বলে জানান। সবমিলিয়ে খরচের পরিমাণ প্রায় ৭ লাখ টাকা। কী ভাবে এই টাকা জোগাড় হবে বুঝে উঠতে পারছে না? ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেশবন্ধু পাড়ার গোবিন্দ দাসের পরিবার। এদিকে চিকিৎসার জন্য ইতিমধ্যে ঋণ অনেকটা বেড়ে গিয়েছে। আগামী দিনে চিকিৎসার খরচ আসবে কোথা থেকে, তা ভেবে ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। সকলের কাছে তাই সাহায্যের আর্জি জানাচ্ছেন ওই পরিবারের সদস্যরা।জানা গিয়েছে, গোবিন্দ দাসের আয়েই চলে পুরো সংসার। কিন্তু গত কয়েক মাসে আমূল বদলে গিয়েছে ছবিটা। এই রোগ ধরা পড়ার পর থেকেই আর্থিক সঙ্কটের মুখে পুরো পরিবার। গোবিন্দ দাসের স্ত্রী বলেন, ‘অনেক লোন নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়জন। তাই সকলের কাছে আর্জি জানাচ্ছি, যতটা পারবেন সাহায্য করুন আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *