বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুরে বিজেপির বর্ণাঢ্য মিছিল।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে বিজেপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। জেলার মোট ২৬টি মণ্ডলে একযোগে এই দেশপ্রেমমূলক কর্মসূচি পালিত হয়।

বালুরঘাট নগর মণ্ডলের পক্ষ থেকে বিশাল মিছিলটি বের হয় বিজেপির জেলা কার্যালয় থেকে, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হিলিমোর পর্যন্ত পৌঁছে। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে “বন্দেমাতরম” ধ্বনি— দেশপ্রেমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন,

> “বন্দেমাতরম শুধু একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস। এই দিনটি জাতীয় চেতনার প্রতীক হিসেবে স্মরণীয়।”

 

বিজেপির এই উদ্যোগে গোটা জেলাজুড়ে দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে, বন্দেমাতরমের সুরে একত্রিত হয় মানুষের হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *