পথ কুকুরের উপর অ্যাসিড হামলা !! জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের !!

নিজস্বসংবাদদাতা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :- আজ থেকে বেশ কিছু দিন আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবার থেকে পথ কুকুর রাও স্বাদ পাবে মিড ডে মিলের। সরকারের এই অভিনব পদক্ষেপে খুশি হয়েছিল পশু প্রেমিরা। কিন্তু রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বুকে গতকাল অর্থাৎ সোমবার রাত্রিতে পশু নিষ্ঠুরতার এক চরম মর্মান্তিক ঘটনার ছবি সামনে এলো।
জানা যায়, তিনটি পথ কুকুরের উপর অ্যাসিড হামলা করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
এমন নিষ্ঠুর ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে এমনই প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন । পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিতে জামুরিয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করলো আয়ুদার নামক এক বেসরকারি সংস্থা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত্রিতে জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া 5 নম্বর ওয়ার্ডে তিনটি পথ কুকুরের উপর কেউ বা কারা আ্যসিড হামলা করে।
ঘটনার পর মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। যন্ত্রণা নিয়ে রাস্তার পাশেই শুয়ে থাকে কুকুরগুলি। সেই করুন ছবি স্থানীয়দের সামনে আসতেই তারা খবর দেয় আসানসোলের আয়ুদার নামক এক এনজিওকে।
ঘটনাস্থলে তৎক্ষণাৎ ওই এনজিওর সদস্যরা পৌঁছে অ্যাসিড হামলায় আহত তিনটি পথ কুকুরকে রেসকিউ করে নিয়ে যাই। পাশাপাশি জামুরিয়া থানাতেও একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে আয়ুদার এনজিওর সেক্রেটারি সংবাদমাধ্যমকে জানান, গতকাল রাত্রিতে জামুরিয়া 5 নম্বর ওয়ার্ডে তিনটি কুকুরের উপর অ্যাসিড হামলা করা হয়, যার ফলস্বরূপ ওই পথকুকুর গুলির শরীরের একাধিক অংশ পুড়ে গিয়েছে, তিনি বলেন এমন নজীর বিহীন ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা এখনো সামনে আসেনি, তবে আমরা এ বিষয়ে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
সবশেষে তিনি সাধারণের উদ্দেশ্যে একটা বার্তা দেন, যে আপনারা যদি খাওয়াতে না পারছেন অন্তত মারবেন না এই অবলা জীবদের।

জামুরিয়ার বুকে এরকম ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এখন দেখার এ বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *