
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যে শুরু হয়েছে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করার কাজ। গ্রাম থেকে শহর সর্বত্র বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে বি এল ও। কিন্তু ফর্ম ফিলাপ করতে গিয়ে অনেকেই আতঙ্কে রয়েছেন। সামান্য ভুল হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে আবেদনকারীর নাম। এই আতঙ্ক দূর করতে মাঠে নেমেছে সব রাজনৈতিক দল। এস আই আর ফরম ফিলাপ করতে তৈরি করা হয়েছে সহায়তা কেন্দ্র।
৩৯ বালুরঘাট বিধানসভা এলাকার চেঙ্গিসপুরে বিজেপির তরফে খোলা হয়েছে এস আই আর সংক্রান্ত সহায়তা কেন্দ্র। রবিবার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর অঞ্চলের দৌঘাট, দুর্গাপুর, চেঙ্গিসপুর সহ অন্যান্য সংসদে SIR সংক্রান্ত সহায়তা ক্যাম্পে যায় বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের হাতে গ্রামবাসীদের ফর্ম ফিলাপ করার সহায়তা করেন। পাশাপাশি এলাকার মানুষদের আশ্বস্ত করেন, ভয় পাওয়ার কিছু নেই। সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে, প্রয়োজনে সহায়তা কেন্দ্রে অন্যের সাহায্য নিয়ে ফর্ম ফিলাপ করার আবেদন করেন তিনি।












Leave a Reply