বালুরঘাটে SIR বিরোধিতায় পথে আইনজীবীরা, তৃণমূলের আইনজীবী সেলের প্রতিবাদ মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেবো না’- এই স্লোগানকে সামনে রেখে এসআইআর (SIR) বিরোধিতায় বালুরঘাটে পথে নামল দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল।সোমবার বালুরঘাট আদালত থেকে মিছিল করেন আইনজীবীরা।

আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। এই রাজ্যে আগামী কয়েকমাসের মধ্যে বিধানসভা ভোট। তার আগে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। ২০০২ সালের ভোটার তালিকাও তৎকালীন সরকার তৈরি করেছিল দুই বছর সময় ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *