
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতের লৌহপুরুষ সরদার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে চলছে একতা যাত্রা। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকা থেকে জেলার একতা যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন দুই বিধায়ক অশোক কুমার লাহিড়ী ও বুধরাই টুডু। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্টজনও।যাত্রার শুরুতে সরদার প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। এরপর মন্ত্রী সকলকে শপথ বাক্য পাঠ করান—স্বদেশী দ্রব্য ব্যবহারের অঙ্গীকারও করেন সকলেই। সুকান্ত মজুমদার এদিন একটি বৃক্ষরোপণও করেন। ফ্ল্যাগ-অফের মধ্য দিয়ে শুরু হয় পাঁচ কিলোমিটার বিস্তৃত এই একতা যাত্রা।মালঞ্চা এলাকা থেকে যাত্রা শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয় বালুরঘাট বাস স্ট্যান্ডে। পথযাত্রার সম্পূর্ণটা জুড়েই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই পথযাত্রা শুধু শ্রদ্ধাজ্ঞাপন নয়—এটি দেশের ঐক্যের বার্তা। পাশাপাশি আমরা স্বদেশী দ্রব্য ব্যবহারের শপথ নিয়েছি, যা আজকের দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ।”












Leave a Reply