
ভুবনেশ্বর, নিজস্ব সংবাদদাতা:-রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশন, রবি রায় এক্যাডেমি, দ্বারা আয়োজিত ,মহান সমাজবাদী নেতা,লোকসভার প্রাক্তন স্পিকার মাননীয় রবি রায় মশায়ের জন্ম শতবার্ষিকী পালন,ও মহান সমাজবাদী নেতা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবড়া, মহান সমাজবাদী নেতা কিষান পট্টনায়ক মহাশয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন সভার আয়োজন করা হয় , ভুবনেশ্বর এর জয়দেব সভাগৃহে ।

এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বৃন্দ ও বক্তাগণ ,তাদের মধ্যে অন্যতম ,প্রধান অতিথি, মাননীয় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল, বিশ্বভূষণ হরিচন্দন,অতিথি বৃন্দ, মাননীয় দীনেশ কুমার সারঙ্গি,প্রাক্তন মন্ত্রী ঝাড়খণ্ড,মাননীয় শ্রী বিজ্ঞান মোদী,প্রাক্তন মন্ত্রী রাজস্থান,মাননীয় প্রাক্তন মন্ত্রী শশীভূষণ বেহেরা। বক্তব্য রাখেন লোহীয়া রিসার্চ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শ্রী অভিষেক রঞ্জন সিং, সমাজবাদী নেতা রবি রায়ের সহকর্মী, শ্রী চিত্তরঞ্জন মহান্তি ,টি গোপাল সিং,বিশিষ্ট সমাজবাদী নেতা হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর পশ্চিম বঙ্গ প্রদেশ এর সাধারণ সম্পাদক অশোক দাস, শ্রী রাজকুমার রুঙটা, সমাজবাদী নেত্রী ,বিনি সারঙ্গি, রবি রায় মহাশয় এর সহধর্মিনী ড: সরস্বতী সোয়াইন এর বিষয়ে বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন ড: নীতু সিং ,দীপক মিশ্র, লেখক অমিতাভ চক্রবর্তী, শ্রমিক নেতা দীনেশ তাওরে, সুরেন্দ্র শর্মা , লেখক,স্কলার সোমদত্ত দাশগুপ্ত, বক্তব্য রাখেন,। দুই দিনের এই সভার সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজবাদী নেতা জয়ন্ত সিংহ তোমর, ও সমাজবাদী নেতা শ্রী বিজয় নারায়ণ। সঈদ শাহনওয়াজ আহামেদ কাদরী মহোদয় সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।












Leave a Reply