১০ দিনে ৯টি গুরুত্বপূর্ণ মামলায় দোষী সাব্যস্ত—বালুরঘাট জেলা পুলিশের বড় সাফল্য ঘোষণা SP চিন্ময় মিত্তালের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট আদালতের 29 শে নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত 10 দিনে নটা গুরুত্বপূর্ণ কেশে কনভেকশন করাতে সক্ষম হয়েছে জেলা পুলিশ আদালত দীর্ঘদিন ধরে ‘চলা এই সমস্ত কেশ গুলিতে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কেসে কনভিকশন ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের দপ্তরে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তীর উপস্থিতিতে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিক সম্মেলন করে 9 কেসের যারা ইনভেস্টিকেটিভ অফিসার ছিলেন তাদের সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের কথা ঘোষণা করেন এবং এই সাফল্য এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে আগে আসামিদের হাজির করানো সম্ভব হলেও সাক্ষ্য গ্রহণ করতে সমস্যা হতো। সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়ে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটেছে। এছাড়াও জেলা পুলিশের তরফ থেকে টাইম মনিটরিং করে বিভিন্ন কেস কে গুরুত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপার জানিয়েছেন এবং সেখানেও যাতে দ্রুত কনভিকশন করা সম্ভব হয় সেই চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *