
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চা বলয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। রবিবার দুপুরে ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের ১৩/৩৮ নম্বর পার্টে ৩৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস। এদিন তৃণমূলে যোগদানকারীদের সাফ বক্তব্য, রাজ্য জুড়ে তৃণমূল সরকারের উন্নয়নের জোয়ার চলছে। সেই উন্নয়নের শরিক হতেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। এবিষয়ে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস বলেন, ” ৩৫টি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামীতে বহু মানুষ তৃণমূলে যোগ দেবেন।” এদিন ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিত পাল, দলগাঁও অঞ্চল অবজারভার ধর্মেন্দ্র মিশ্রা, অঞ্চল সভাপতি জেরম বাড়া, দলগাঁও অঞ্চল আইএনটিটিইউসির সভাপতি সোনেলাল টোপ্পো, তৃণমূল নেতা বীরসা উরাও, চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ।












Leave a Reply