“মৃৎশিল্পী বাঁচাও” স্লোগানে বালুরঘাটে জেলা শাসকের কাছে কুম্ভকার উন্নয়ন পরিষদের ডেপুটেশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মৃৎশিল্পী বাঁচাও,কুম্ভকার সমাজ বাঁচাও এই স্লোগান দিয়ে পাঁচ দফা দাবিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের নিকট। সোমবার দুপুরে আয়োজিত এই ডেপুটেশনে শতাধিক কুম্ভকার ও মৃৎশিল্পী অংশগ্রহণ করেন। কুম্ভকারদের উন্নয়নের জন্য কুম্ভকার উন্নয়ন বোর্ড করতে হবে, মৃৎশিল্পের জন্য মাটির ব্যবস্থা করা, জেলায় জেলায় মৃৎশিল্প ভবন তৈরি সহ ৫ দফা দাবিতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। শতাধিক মৃৎশিল্পী ও কুম্ভকার এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। এক কুম্ভকার ভৈরব পাল বলেন মৃৎশিল্পের কাজ করতে গিয়ে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে সেই কারণে আমরা এই ডেপুটিশন দিতে এসেছি। এক শিল্পী সনাতন পাল বলেন পাঁচ দফা দাবিতে এই ডেপুটিশন জমা দিচ্ছি। আমাদের মৃৎশিল্পের জন্য মাটি পাওয়া যাচ্ছে না সেই মাটির ব্যবস্থা, আমাদের যে সমস্ত বয়স্ক মৃৎশিল্পী ও কুম্ভকার রয়েছেন তাদের জন্য ভাতার ব্যবস্থা সহ বেশ কয়েক দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটিশন জমা দিচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *