
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো আসাদউদ্দিন ওয়াইসির দল মিম।
২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর কোষে নেমেছে সর্ব ভারতীয় মিম( অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন) পার্টি ।
হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। প্রসঙ্গত গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মাত্র ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিম।
কিন্তু এবার তাদের নজর বাংলার শতাধিক আসনে। আজ সন্ধ্যা ৬ টা নাগাদ দ:দিনাজপুর জেলার ৩৮ নং কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত ১০ নং উদয় গ্রাম পঞ্চায়েতের পুলিনদা এলাকায় মিমের সাংগঠনিক সভা হয়। যেখানে কুমারগঞ্জ বিধানসভার জনসাধারণের একাধিক দাবি নিয়ে খুব শীঘ্রই অধিকার যাত্রা শুরু হবে বলে দাবি দলের নেতৃত্বের। এদিন প্রায় ৩০ জন তৃণমূল এবং সিপিএম ছেড়ে মিম পার্টিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।
যেখানে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক আকরাম মন্ডল, জেলা কমিটির সদস্য কুদ্দুস মিয়া, গঙ্গারামপুর ব্লক সহ সভাপতি মাসুদ রানা সহ একাধিক নেতৃত্বগন।












Leave a Reply