বালুরঘাট পৌরসভায় অনাস্থার ঝড়, চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে ১৪ কাউন্সিলরের চিঠি জমা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে তারই দলের ১৪ জন কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছে এবং সে অনাস্থা প্রস্তাবের চিঠি জমা পড়েছে বালুরঘাট এসডিও অফিসে। লোকসভা নির্বাচনের পর থেকেই বারবার দলীয় তরফে জানানো হয়েছিল যে সমস্ত পৌর এলাকাতে রেজাল্ট খারাপ হয়েছে সেই সমস্ত এলাকার পৌর শাসকদের সরিয়ে দেওয়া হবে। উত্তরের বেশ কিছু পৌরসভায় পৌর শাসক পরিবর্তন হলেও বালুরঘাট ও গঙ্গারামপুরে সেই প্রক্রিয়া করা যায়নি। অন্যদিকে বুনিয়াদপুরের পৌর প্রশাসক পরিবর্তন হয়েছে গত মাসেই। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন জেলার মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র তাকে তার পর থেকে সরিয়ে দেওয়া হয়নি একই রকম ভাবে অসুখ-পত্রের বিরুদ্ধেও সরাসরি কোন পদক্ষেপ নেয়নি দল। শুক্রবার বালুরঘাট শহরে কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব আনেন দলীয় সূত্রে জানা গেছে এটা দলীয় নির্দেশেই এই অনাস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সরল শুরু হয়েছে জেলায় বিজেপির তরফ থেকে এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করা হয়েছে।
মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন জানিয়েছেন একটা চিঠি জমা পড়েছে অনাস্থা সংক্রান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *