ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় শ্রী শ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসবের প্রথমদিন দুপুরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় দুইদিনব্যাপী শ্রী শ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে আজ কুড়ি ডিসেম্বর শনিবার উৎসবের প্রথম দিন দুপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরটি পরিচালনা করে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডের মহাশক্তি অপটিক্যাল। আজ বাৎসরিক মহোৎসবের প্রথমদিন দুপুরে চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, ব্লাড সুগার পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও আশ্রমে প্রতিবছরের মতো এবছরও বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে দুইদিনব্যাপী হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, দীক্ষাদান, বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা, ভজন কীর্তন, বৈদিক বিশ্বশান্তি যজ্ঞ, অন্নকুট ভোগ নিবেদন ও মহা প্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এবছর ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় ৪৮ তম বর্ষের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *