ঘন কুয়াশায় ঢেকে গেল জটেশ্বর, শীতের আমেজে মন্থর যান চলাচল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জটেশ্বর এলাকা। কুয়াশার দাপটে গোটা ব্লক জুড়ে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর জেরে সকাল থেকে যানবাহনের গতি ছিল মন্থর, অন্য দিনের তুলনায় রাস্তায় যান চলাচলও ছিল অনেকটাই কম।ঘন কুয়াশার সঙ্গে শীতের আমেজ যেন আরও জাঁকিয়ে বসেছে। সকালবেলায় নিত্যপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো মানুষজনকে বিভিন্ন চায়ের দোকানে গরম চায়ে চুমুক দিতে দেখা যায়। কুয়াশার কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে অধিকাংশ যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করে।তবে কুয়াশার এই পরিবেশ উপভোগ করতে দেখা যায় প্রাতর্ভ্রমণকারীদের। শীত ও কুয়াশা মিলে জটেশ্বর জুড়ে তৈরি হয়েছে এক অন্যরকম সকালের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *