দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য সুখবর, তেভাগা এক্সপ্রেসে যুক্ত হলো আধুনিক LHB কোচ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য মঙ্গলবারে মিলল বড় সুখবর। বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরোনো ICF কোচের পরিবর্তে সংযুক্ত হলো আধুনিক LHB কোচ। ভোরবেলায় রেলের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রা সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন বিধায়ক ড. অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়সহ রেলের আধিকারিকরা।
সুকান্ত মজুমদার জানান, LHB কোচ আগের তুলনায় হালকা ও অত্যাধুনিক হওয়ায় যাত্রী সুরক্ষা ও ট্রেনের গতি দু’টিই বাড়বে। নতুন ট্রেন পেয়ে সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্প সম্পূর্ণ হবে এবং ভবিষ্যতে ট্রেন সংখ্যা বাড়ার কথা মাথায় রেখে দ্রুত লিফটের ব্যবস্থাও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *