ফালাকাটায় লোকালয়ে দাঁতাল হাতির তাণ্ডব, মৃত ১, জখম ২—ঘন কুয়াশায় আতঙ্ক ছড়াল জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে কুয়াশার মাঝেই লোকালয়ে হানা দিল গজরাজ। হাতির হানায় মৃত্যু হয়েছে এক জনের, জখম দুই জন। বৃহস্পতিবার সকালের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে। স্থানীয়রা জানিয়েছেন, এদিক সকাল আনুমানিক ৬ টা নাগাদ একটি বিশাল দাঁতাল হাতি প্রথমে জটেশ্বর মাদ্রাসাপাড়ায় ঢুকে পড়ে। ওই এলাকার একটি মাছের বরফ ফেক্টেরি সামনে রাখা গাড়ি ভেঙেচুরে তছনছ করে দিয়ে। হেদায়েতনগর রামকৃষ্ণ পল্লী এলাকায় চলে আসে। সেখানে টুম্পা দেবনাথ (৩৫) নামে ওই মহিলা হাতির হানায় জখম হন। পরে হাতিটি সরে যাওয়ার পর স্থানীয়রা ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই একই এলাকার এক ভ্যান চালকও হাতির হানায় জখম হন। তাকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অপর দিকে ব্যাংকান্দি এলাকায় হাতির হানায় মৃত এক ব্যাক্তির। তার নাম পবিত্র রায় (৫৫)। খবর পেয়ে সেখানে পৌঁছায় বনকর্মী ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *