বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বালুরঘাটে বিজেপির বিক্ষোভ মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশে হিন্দুদের উপর উগ্র মৌলবাদীদের বর্বরোচিত আক্রমণ এবং হিন্দু যুবক দীপু দাসের হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করল বিজেপি। বালুরঘাট শহর মণ্ডল কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬টা নাগাদ এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকা থেকে শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানান। মিছিলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান ওঠে।
এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ি, বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট শহর মণ্ডল সভার সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে, অথচ আন্তর্জাতিক স্তরে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। তারা অবিলম্বে এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *