
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকাল থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার দাপটে কার্যত স্তব্ধ হয়ে পড়ে আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকা। হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েন সাধারণ মানুষ। সকাল থেকেই গোটা এলাকা কুয়াশার চাদরে ঢাকা থাকায় দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে যায়।
ঘন কুয়াশার কারণে জাতীয় ও রাজ্য সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বাস, লরি, মোটরসাইকেল-সহ বিভিন্ন যানবাহনকে বাধ্য হয়ে লাইট জ্বালিয়ে অত্যন্ত ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। বহু জায়গায় যানজটের পরিস্থিতিও তৈরি হয়।
এদিন সকালবেলা শহরের রাস্তাঘাটে অন্য দিনের তুলনায় লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। কুয়াশা দীর্ঘ সময় ধরে থাকায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাননি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আপাতত শীতের প্রকোপ আরও কিছুদিন বজায় থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিশেষ করে সকাল ও গভীর রাতে যান চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












Leave a Reply