ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ১৩টি পরিবার, নেতৃত্বে বিধায়ক দীপক বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-ফালাকাটা ব্লকের গুয়াবরনগর অঞ্চলের ১৩/১৬৯ নম্বর বুথে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো ১৩ টি পরিবার। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর মন্ডল সভাপতি ফনি ভূষন রায়, মন্ডলের সাধারণ সম্পাদক মাখন রায় ছিলেন অঞ্চল প্রমুখ দুলাল রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। শুক্রবার রাতে বিজেপির পক্ষ থেকে গুয়াবরনগর অঞ্চলের ১৩/১৬৯ নম্বর বুথে আয়োজন করা হয়েছিল একটি যোগদান সভার। ওই যোগদান সভায় ১৩ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা।এই বিষয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, ” তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দুর্নীতিতে বীতশ্রদ্ধ মানুষ। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে তৃণমূল ছেড়ে ১৩ টি পরিবার বিজেপি-তে যোগ দেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *