হারানো মোবাইল উদ্ধারে বড় সাফল্য মালদা জেলা পুলিশের, ফিরল ৫৯৪টি ফোন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন নামী সংস্থার মোট ৫৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ৬৬ জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। এই উপলক্ষে মালদা জেলা পুলিশ কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেডকোয়ার্টার দীপেন তামাং সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, বাকি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট থানাগুলির মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, সাধারণ মানুষের হারানো সম্পত্তি ফেরাতে মালদা জেলা পুলিশ ভবিষ্যতেও এই ধরনের অভিযান ও প্রত্যর্পণ কর্মসূচি চালিয়ে যাবে।
এই উদ্যোগে জেলা পুলিশের তৎপরতায় খুশি মোবাইল ফেরত পাওয়া নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *