
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে ইস্তফা দিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এদিন সন্ধ্যায় বালুরঘাট মহকুমা শাসক সুব্রত বর্মনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন।
দিন কয়েক আগে বালুরঘাট পৌরসভার ২৫ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন কাউন্সিলর চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এই ঘটনা নিয়ে কাউন্সিলরদের মধ্যে দিন কয়েক দড়ি টানাটানি চলার পর অবশেষে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন। সাথে উপস্থিত ছিলেন কয়েকজন কাউন্সিলর সহ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল।
তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, রাজ্য তৃণমূলের দলীয় নির্দেশে এদিন বালুঘাট পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ পত্র দেন। তবে তিনি জেলার গুরুত্বপূর্ণ পদে থাকবেন এবং দলীয় কাজ করবেন।
পদত্যাগকারী চেয়ারম্যান অশোক মিত্র জানান, দলীয় নির্দেশ মেনে পদত্যাগ পত্র জমা দিলাম। দলের নির্দেশ মেনে দলের সৈনিক হিসাবে কাজ করে যাব।
বালুঘাটের মহকুমা শাসক সুব্রত বর্মন জানান, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ পত্র পেয়েছি। সবদিক খতিয়ে দেখে আইন মোতাবেক কাজ করা হবে। তিনি আরো জানান, চেয়ারম্যান পদত্যাগ পত্র দেওয়ায় স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ার আর প্রয়োজন নেই।
নির্বাচনের আগে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগের ঘটনায় তার প্রভাব নির্বাচনে পড়বে কিনা, যা ভবিষ্যতে জানা যাবে।
তবে এই ঘটনায় বিরোধীদল কটাক্ষ করতে ছাড়েনি।












Leave a Reply