মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে জটেশ্বরে যুব তৃণমূলের নানা কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে ফালাকাটা গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জটেশ্বরে নানা কর্মসূচির মাধ্যমে নেত্রীর জন্মদিন পালন করা হয়।
এদিন সকালে প্রথমে জটেশ্বর শিব মন্দিরে মুখ্যমন্ত্রীর নামে বিশেষ পুজো দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শিব মন্দিরে প্রার্থনায় অংশ নেন যুব তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এরপর জটেশ্বর ১ নম্বর অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে কেক কাটার আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শষীভূষণ রায়, আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জবেদুল আলম, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি রঞ্জন রায়, জটেশ্বর ১ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত রায়, সোশ্যাল মিডিয়া সম্পাদক অর্ণব দত্ত সহ ব্লক ও বিভিন্ন অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি ও নেতৃত্বরা।এদিন মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শষীভূষণ রায় বলেন,“খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি ভালো থাকলে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে, রাজ্যের গরিব মানুষ ভালো থাকবেন। আমরা সবাই ভালো থাকবো। আজকের দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দিদিকে যেন খুব ভালো ও সুস্থ রাখেন। তিনি যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেভাবেই আগামী দিনেও বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সবসময় তাঁর পাশে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *