
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্বে মঞ্চের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। ২৪ জানুয়ারি দিনভর নানা ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিশু-কিশোর ও যুবসমাজ অংশ নেবে।অপর দিকে, ২৫ জানুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যা ও রাত্রিকালীন পর্বে কলকাতা খ্যাত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের বিশেষ আকর্ষণ হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।












Leave a Reply