
Oplus_131072
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এক মাস আগে মর্মান্তিক টোটো দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হন ৩৬ বছরের উত্তম মজুমদার। সেই ঘটনার পর থেকেই তিনি বাড়িতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। উত্তম মজুমদারের বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল পাড়া এলাকায়। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য উত্তম গত ১ জানুয়ারি কাজলী হল্ট এলাকায় একটি টোটো দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তাঁর পা ভেঙে চুরমার হয়ে যায়। এরপর চিকিৎসার জন্য তাঁকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য দ্রুত আরও একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন।কিন্তু সেই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা এই মুহূর্তে পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোজগার বন্ধ থাকায় ‘নুন আনতে পান্থা ফুরোয়’ অবস্থায় পৌঁছেছে মজুমদার পরিবার। কীভাবে এই চিকিৎসার খরচ জোগাড় হবে, তা ভেবে দিশেহারা পরিবারের সদস্যরা। এই কঠিন পরিস্থিতিতে উত্তম মজুমদারের দ্রুত চিকিৎসার জন্য সমাজের সহৃদয় ও মানবিক মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার।












Leave a Reply