মোথাবাড়ীতে কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিল প্রায় ১০০ জন যুব কংগ্রেস কর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মোথাবাড়ীতে কংগ্রেসে আবার বড়সড় ভাঙন, তৃণমূলে যোগদান করলেন প্রায় ১০০ জন যুব কংগ্রেস কর্মী। মোথাবাড়ী বিধানসভা এলাকায় কংগ্রেসে বড়সড় ধাক্কা। কালিয়াচক–২ ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিমন্ত্রী তথা ৫২ নম্বর বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর–১ অঞ্চলের হাজারীটোলা বুথ আলাদিটোলা গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *