
আগুন জ্বালালে নিভিয়ে দেব আগুন…
রাজপথে মিছিলে লক্ষ কোটি মানুষ,
সমস্ত মিথ্যাচার লহমায় দমন করবো
বসে থাকার সময় এখন নয়,পথে নামো।
অনেক সয়েছি ঝড়,রক্ত ঝরেছে দেহে-
পরিযায়ীদের বিভেদকামীতা স্তব্ধ করে
এসো,মানুষের পাশে থাকি,মানুষই সভ্যতার জিয়নকাঠি,এসো;কাঁধে কাঁধ নিয়ে লড়ি।
যতই আঘাত করো,ফিরে দাঁড়িয়ে বলবো…
সমঝোতা নয় অন্যায়ের সাথে,সওয়াল সবে
শুরু,অনেকটা পথ যেতে হবে,সামনে খানা-
খন্দ থাকবে,কাঁটা উপড়ে জীবনের গান হবে।
ডাকছে পাহাড়,ডাকছে নদী,ডাকছে আকাশ,
বিস্তৃত মাঠ ঘাট,ঘাসে ভরা শিহরণ;আবার ঠিক
জ্বলে উঠবো দেখে নিও,শরীরে বইছে আগুন, সে উপত্যকায়-উপত্যকায় প্রতিরোধের ভাষা।
বেহাল ঝড় থামাবে মানুষের প্রতিরোধ জয়গান
যতই বাজুক বেসুরো সুর-তাল,তানপুরার তার
জোড়ো,তবলায় উঠুক তান,মানুষ অধিকার ও গণতন্ত্র নিয়ে বাঁচাতে এসো লড়াই জারি রাখি।












Leave a Reply