ইন্সুরেন্সের টাকা সরাসরি চাষি ভাইদের অ্যাকাউন্টে।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের কৃষি ইন্সুরেন্স প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত চাষি ভাইদের জন্য স্বস্তির খবর। বন্যা, খরা কিংবা পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণের টাকা এখন সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতিতে এই অর্থ প্রদান করা হচ্ছে, ফলে কোনও মধ্যস্থতাকারীর সুযোগ থাকছে না।
রাজ্য সরকারের উদ্যোগে এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, যাঁদের প্রিমিয়াম পরিশোধ সম্পূর্ণ হয়েছে এবং যাঁদের ক্লেম অনুমোদিত হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা জমা পড়েছে বা খুব শীঘ্রই জমা পড়বে।
চাষিরা নিজেদের অ্যাকাউন্টে টাকা এসেছে কি না, তা যাচাই করতে পারেন কৃষি দপ্তরের ‘কৃষি বাংলা’ অ্যাপ অথবা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি সংশ্লিষ্ট সমবায় সমিতি কিংবা ব্যাঙ্ক থেকেও তথ্য নেওয়া যাচ্ছে।
এই প্রসঙ্গে সমবায় সমিতির ম্যানেজার একরামুল হক জানান,
“যেসব চাষি নিয়ম মেনে ইন্সুরেন্স করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে, তাঁদের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এতে চাষিদের উপকার হচ্ছে।”
শ্রীরামপুর সমবায় সমিতির ম্যানেজার অসীম পাল বলেন,
“আগে অনেক সময় দেরি হত, এখন DBT হওয়ায় পুরো প্রক্রিয়া সহজ হয়েছে। চাষিরা নিজেরাই অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন।”
এদিকে নেওর পাষণ্ডা দীঘুরা এলাকার চাষি ভাইরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও এই ইন্সুরেন্সের টাকা চাষের নতুন ভরসা জোগাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *